ব্যবহারের শর্তাবলী
জয়পুরহাট.অর্গ প্ল্যাটফর্মের সঠিক ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে আমাদের নীতিসমূহ। সর্বশেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬।
শর্তাবলীর সম্মতি
জয়পুরহাট.অর্গ (ডিজিটাল জয়পুরহাট) প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি এবং ব্যবহারের মাধ্যমে আপনি এই সকল শর্তাবলীর সাথে একমত হতে বাধ্য থাকবেন। যদি কোনো শর্ত আপনার নিকট অগ্রহণযোগ্য মনে হয়, তবে আমাদের সেবাগুলোর ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।
ব্যবহারকারীর দায়িত্ব
একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্ল্যাটফর্মে প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য হতে হবে। যেকোনো প্রকার স্প্যাম, ভুয়া খবর ছড়ানো, কিংবা অশালীন মন্তব্য করা থেকে বিরত থাকা বাধ্যতামূলক। মিথ্যা তথ্য বা ভুয়া প্রোফাইল বাতিল করার অধিকার প্রশাসন সংরক্ষণ করে।
কন্টেন্ট ও ব্যবহারের সীমাবদ্ধতা
এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণভাবে জয়পুরহাটের সাধারণ মানুষের কল্যাণে এবং নাগরিক অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তৈরি। এখানে কোনো ধরনের বেআইনি কন্টেন্ট, বিদ্বেষমূলক বক্তব্য, অথবা রাজনৈতিক অপপ্রচার চালানো কঠোরভাবে নিষিদ্ধ।
বৌদ্ধিক সম্পত্তি
এই ওয়েবসাইটের সকল ডিজাইন, লোগো, কোড এবং নিজস্ব কন্টেন্ট জয়পুরহাট.অর্গ এর বৌদ্ধিক সম্পত্তি। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া এখানকার কন্টেন্ট ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।
দায়ীত্ব ও আইনগত অধিকার
ব্যবহারকারীদের প্রদত্ত কোনো মন্তব্যের বা অভিযোগের আইনগত দায়বদ্ধতা ব্যবহারকারীর নিজের। জয়পুরহাট.অর্গ শুধুমাত্র একটি মাধ্যম হিসেবে কাজ করে এবং এই ধরনের কন্টেন্টের ফলে সৃষ্ট কোনো ক্ষতির জন্য প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
শর্তাবলী সংশোধন
সময়ের সাথে সাথে আমাদের প্ল্যাটফর্মের নীতিমালায় পরিবর্তন আসতে পারে। নতুন কোনো শর্ত যুক্ত হলে বা পরিমার্জিত হলে তা এই পেইজে আপডেট করা হবে এবং আমাদের সকল ব্যবহারকারীর তা মেনে চলা বাঞ্ছনীয়।
আমাদের শর্তাবলী সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ইমেইল করুন।
admin@joypurhat.org